প্রশিক্ষণ চলাকালীন আরব সাগড়ে ভেঙে পড়ল ভারতীয় নৌবাহিনীর মিগ-২৯ যুদ্ধবিমান। দুর্ঘটনায় নিহত হয়েছেন এক বিমানচালক। খোঁজ মেলেনি তার সঙ্গীর।
বৃহস্পতিবার বিকাল ৫টা নাগাদ আরব সাগরের উপরে ভেঙে পড়ে ওই যুদ্ধবিমান। সঙ্গে সঙ্গে মৃত্যু হয় বিমানের এক চালকের।
ভেঙে পড়া বিমান বা আরবসাগরের ওই অঞ্চলে নিহত চালকের সঙ্গী পাইলটের খোঁজ পাওয়া যায়নি। তার সন্ধানে শুরু হয়েছে তল্লাশি অভিযান।
শুক্রবার এই খবর জানিয়েছে সংবাদসংস্থা এএনআই।
