ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব করোনায় আক্রান্ত হয়ে আইসিইউতে ছিলেন, ১১ নভেম্বর সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন এই অভিনেতা। বর্তমানে বিশ্রামে আছেন তিনি। এরই মাঝে ‘হেট ইউ করোনা’ শিরোনামে একটি নাটক প্রচারে আসতে যাচ্ছে এই অভিনেতার। পরিচালক মুরসালিন শুভর গল্পে নাটকটি পরিচালনা করেছেন তরুণ নির্মাতা আর এস আর মজুমদার।
নাটকটিতে অপূর্বর বিপরীতে অভিনয় করেছেন তাসনিয়া ফারিণ। ১৮ নভেম্বর (বুধবার) সকাল সাড়ে ১২টার দিকে মুরসালিন বলেন,নাটকটি অপূর্ব ভাই করোনায় আক্রান্ত হওয়ার আগে শুট করেছিলাম। এখন ভাই সুস্থ। এমন অবস্থায় নাটকটি প্রচারে যাচ্ছে।নাটকের গল্পে দেখা যাবে, করোনাকালীন লকডাউনের কারণে একজন আরেকজনের সঙ্গে সরাসরি দেখা না করতে পারা এক প্রেমিক জুটির গল্প।নির্মাতা সুত্রে জানা গেছে, ২১ নভেম্বর দুপুর ২টায় মাছরাঙা টিভিতে প্রচার হবে নাটকটি। এরপর দেখা যাবে ডেডলাইন এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে।
