বলিউডের অন্যতম আবেদনময়ী তারকা দীপিকা পাডুকোন। নিজের বিয়ে থেকে শুরু করে সবখানে ফ্যাশনে একশতে একশো তিনি। অথচ এই পোশাকের জন্যই আবার ট্রলের শিকার হতে হয় তাকে।

‘পদ্মাবত’ খ্যাত এই তারকার একটি পুরনো ছবি দিয়ে তৈরি হলো মিম। বলিউডের মাস্তানির পোশাককে কাজু বরফির সঙ্গে তুলনা করা হয় সেখানে।

দীপিকার পরনে ছিল ঘিয়ে রঙা হাতঢাকা একটি টপ এবং ওই একই রঙের প্লাজো। সেই ছবির পাশাপাশি কাজু বরফির ছবি রেখে, দুইয়ের মধ্যে সাদৃশ্য তুলে ধরেছেন এক নেটিজেন।

তবে সেই মিম এবার চোখে পড়ে গেল এ নায়িকার। খবর আনন্দবাজারের

অবশ্য এ নিয়ে বিন্দুমাত্র বিচলিত হননি দীপিকা। বেশ মজা পেয়েছেন তিনি। নিজের ইনস্টাগ্রাম স্টোরিতেও অনুরাগীদের সঙ্গে শেয়ার করেছেন সেই মিম। লিখেছেন ‘চেক দিস আউট’।

তবে দীপিকাকে নিয়ে এটাই প্রথম মিম নয়। তাকে নিয়ে প্রায়ই বিভিন্ন মজার মিম ঘোরাফেরা করে সামাজিক যোগাযোগ মাধ্যমে।