বলিউড ‘কুইন’ কঙ্গনা রনৌত বর্তমানে ভাইয়ের বিয়ে নিয়ে ব্যস্ত সময় পার করছেন। নিজের ভাইয়ের বিয়ে বলে কথা, আর বিয়েতে নিজেকে সুন্দরভাবে উপস্থাপন না করলে হয়।

সম্প্রতি উদয়পুরে ধুমধাম করে ভাই অক্ষতের বিয়ে দিলেন কঙ্গনা। ভাইয়ের বিয়েতে দারুণ মজা করছেন তিনি। সেই সব মজার মজার ভিডিও এবং ছবি প্রকাশ্যে এসেছে।

কঙ্গনা নিজে একটা ভিডিও পোস্ট করেছেন। এই ভিডিওতে দেখা যাচ্ছে নীলরঙা লেহেঙ্গা পরে নাচছেন তিনি।

ভারতের সংবাদমাধ্যম জানায়, ভারতের গুজরাট থেকে বিশেষ ভাবে অর্ডার দিয়ে প্রায় ১৪ মাস ধরে তৈরি করা হয়েছে বাঁধনির এই লেহেঙ্গা। এর ডিজাইনার অনুরাধা ভাকিল।

সঙ্গে তিনি পরেছেন সব্যসাচী মুখোপাধ্যায়ের ডিজাইন করা গয়না। ভাইয়ের বিয়ে উপলক্ষে অন্তত ৬ কোটি রুপি খরচ করেছেন এ অভিনেত্রী।

জানা গেছে, কঙ্গনা তার ভাইয়ের বিয়েতে প্রচুর অর্থ ঢেলেছেন। তিনি নিজেই ৬ কোটি রুপির (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৭ কোটি) বেশি ব্যয় করেছেন। যাচ্ছে। জুয়েলারির পেছনে খরচ হয়েছে ৪৫ লাখ রুপির বেশি।

আর আউটফিটের জন্য কঙ্গনা ব্যয় করেছেন ১৮ লাখ রুপি, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২০ লাখ টাকা।