যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে আজ স্থানীয় সময় মঙ্গলবার ভোরে নাগোরনো-কারাবাখের যুদ্ধবিধ্বস্ত ছিটমহলে রাশিয়ার শান্তিরক্ষী বাহিনী মোতায়েন করা হয়েছে।রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, নাগোরনো-কারাবাখে দ্বন্দ্বের স্থায়ী রাজনৈতিক সমাধানের পথ প্রশস্ত করা উচিত।বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, আর্মেনিয়া, আজারবাইজান এবং রাশিয়া ওই চুক্তিতে সম্মত হয়েছে। মস্কোর সময় ১০ নভেম্বর মধ্যরাত থেকে চুক্তির আওতায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কথা।নাগোরনো-কারাবাখ অঞ্চল আন্তর্জাতিকভাবে আজারবাইজানের বলে সবাই জানলেও জনসংখ্যার দিক থেকে আধিক্য এবং নিয়ন্ত্রণে রয়েছে আর্মেনিয়ার। বেশ কিছুদিন ধরে সেখানে ব্যাপক সংঘর্ষ চলছে। দফায় দফায় শান্তিচুক্তি হলেও তা না মেনে সংঘর্ষ ও হতাহতের খবর আসছে। এই চুক্তির আওতায় রাশিয়ার শান্তিরক্ষী বাহিনী অন্তত পাঁচ বছর সেখানে অবস্থান করবে। পুতিন বলেছেন, আমরা এই ভিত্তিতে কাজ করে যাচ্ছি যে আর্মেনিয়ান ও আজারি জনগণের স্বার্থে সুষ্ঠু ভিত্তিতে কাজ করা হবে। নাগোরনো-কারাবাখকে ঘিরে তৈরি হওয়া সংকট দীর্ঘমেয়াদি ও পূর্ণ-সার্থকভাবে সমঝোতার জন্য প্রয়োজনীয় পরিস্থিতি তৈরি করা হবে।

সূত্র : রয়টার্স।