যুক্তরাষ্ট্রে স্থানীয় সময় রবিবার নতুন করে আরও ১ লাখ ৭৬২ জনের করোনা শনাক্ত হয়েছে। এতে করে দেশটিতে করোনা আক্রান্ত মানুষের সংখ্যা ১ কোটি ছাড়িয়েছে। জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্যের উদ্ধৃতি দিয়ে আজ সোমবার এ খবর জানিয়েছে সিএনএন। যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্ত হয়ে রবিবার মারা গেছে আরও ৪৫৩ জন।
উল্লেখ্য, বিশ্বে মোট করোনা সংক্রমিতের সংখ্যা ৫ কোটি ৭ লাখ ৮২ হাজার ৬০৭ জন।
