সুনামগঞ্জ জেলার দক্ষিণ সুনামগঞ্জ থানা এলাকার পাগলাবাজার থেকে গাঁজা ২৯ কেজি, গাঁজা পরিবহনের জন্যে ব্যবহৃত ১ টি প্রাইভেট কার জব্দসহ মাদক কারবারি মো. বদরুল আমিন (২৬), পিতা- মো. ফুসিয়ার, সাং- কীক্তগাঁও, থানা- জালালাবাদ, জেলা- সিলেট’কে আটক করেন। জব্দকৃত আলামতসহ ধৃত আসামির বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে সুনামগঞ্জ জেলার দক্ষিণ সুনামগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
বিষয়টি দৈনিক বাংলাদেশ মিডিয়া’কে নিশ্চিত করেছেন র্যাব-৯ এর মিডিয়া অফিসার এএসপি ওবাইন।
