মৌলভীবাজারের মোকামবাজার শাহ গাজী মাজার সংলগ্ন মসজিদের সামনে কথিত উরুসের নামে বৃহস্পতিবার (৫ নভেম্বর) সন্ধ্যা থেকে মধ্য রাত পযন্ত অশ্লিল নাচ গানের আয়োজন করা হয়।
মোকাম বাজার মসজিদের সামনে কুরুচিপূর্ণ এ গানের আসর বসানো হয়।এতে ধর্মপ্রান মুসল্লিরা ক্ষোভ প্রকাশ করেছেন। এছাড়াও সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে আলোচনার কোনো কমতি নেই।স্থানীয়রা বলছেন, এটি পবিত্র একটি স্থাপনার অবমাননা।
মসজিদের সামনে এমন গানের আসর মোটেও কাম্য নয়। বিষয়টি খতিয়ে দেখতে প্রশাসনের নিকট জোর দাবি জানান তারা।
