তুমি আছো তুমি নেই’ নামে নতুন একটি ছবিতে দীঘি থাকছেন নায়িকা। নির্মাণ করবেন প্রখ্যাত পরিচালক দেলোয়ার জাহান ঝন্টু। এই ছবিটিতেই প্রথমে নায়ক হিসেবে চূড়ান্ত করেন বাপ্পি চৌধুরীকে। বাপ্পি ছেড়ে দেয়ার পর ছবিটিতে চুক্তিবদ্ধ করেন সাইমনকে। শেষ খবর পাওয়া পর্যন্ত সাইমনও করছেন না ছবিটি। সেই ছবিতে নায়ক হিসেবে এবার আসছে শান্তর নাম। একের পর এক নায়ক পরিবর্তন হওয়ায় ছবিটি নিয়ে তারও চিন্তা হচ্ছে।

দীঘি বলেন, ‌’ছবিটিতে প্রথমে নায়ক হিসেবে ছিলেন বাপ্পি চৌধুরী। তার সঙ্গে কিছু স্টিল ছবি ফেসবুকে ছবি ছড়িযে পড়লে অনেকেই আমাকে শুভ কামনা জানিয়েছেন। বাপ্পি ভাইয়ার সঙ্গে জুটি হওয়ার সম্ভাবনাকে সবই বেশ উৎসাহ দিয়েছেন আমাকে। আমিও ভেবেছিলাম ভালো কিছুই হবে। এরপর শুনি সেখানে বাপ্পি নয় সাইমন ভাই আসছেন। আবার শুনছি সাইমন নয় ছবিটিতে নায়ক হিসেবে থাকবেন শান্ত খান। তাই ছবিটি নিয়ে আমার নিজেরও চিন্তা হচ্ছে। শেষ পর্যন্ত ছবিটি আর হচ্ছে কিনা।’

এদিকে জানা গেছে, শিডিউল জণিত কারণ ও বাপ্পির লুক পরির্তন করার অজুহাতে ছবি থেকে সরে দাঁড়ান বাপ্পি। এরপরই আসেন সায়মন সাদিক। কিন্তু এবার ছবির দ্বিতীয় নায়িকার সঙ্গে গান করার অনিচ্ছায় বেঁকে বসলেন সাইমনও। তবে সাইমন ছবিটি না করায় সেখানে আসিফ ইমরোজকে নায়ক হিসেবে নেয়া হবে বলে দীঘিকে জানানো হয়েছিলো। কিন্তু মঙ্গলবার দীঘি জানলেন আসিফ ইমরোজ নয় ছবিটিতে দীঘির নায়ক হবে শান্ত খান। সেটাও গণমাধ্যমের বরাতে।