রাজশাহী নগরীর কাশিয়াডাঙ্গা মোড়ে মদ খেয়ে মাতলামি করায় আওয়ামী লীগ নেতা সালাউদ্দিন (৪০) নামে এক ব্যক্তিকে গণ পিটুনি দিয়ে পুলিশে সোর্পদ করেছে স্থানীয় জনতা। শুক্রবার (৯ অক্টোবর) রাত ৮টার দিকে কাশিয়াডাঙ্গা মোড়ে পুলিশের চেকপোস্টের সামনে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জনান, পবা উপজেলার হড়গ্রাম ইউনিয়নের ২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও হড়গ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক কাশিয়াডাঙ্গা থানার আদাড়িয়াপাড়া এলাকার মো: সালাউদ্দিন (৪০) প্রায়ই মদ খেয়ে মাতলামি করেন। শুক্রবার রাত ৮টার দিকে মদ খেয়ে এবং মদের বোতল পকেটে নিয়ে কাশিয়াডাঙ্গা পুলিশ চেকপোস্টের সামনে মাতলামি করতে থাকেন। এসময় অশ্লিল ভাষায় উচ্চ স্বরে পথচারিদের গালা গালি করতে থাকেন।
স্থানীয় জনতা আওয়ামী লীগ নেতা সালাউদ্দিনের মাতলামিতে ক্ষিপ্ত হয়ে গণ ধোলায় দিয়েছে। দ্রুত ঘটনা স্থলে পুলিশ উপস্থিত হলে মাতাল অবস্থায় সালাউদ্দিনকে পুলিশের হাতে তুলে দেয় স্থানীয় জনতা। এসময় তার পকেট থেকে একটি মদের বোতল উদ্ধার করে পুলিশ।
কাশিয়াডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ পারভেজ জানান, মাতাল অবস্থায় তাকে পুলিশ আটক করে মেডিকেল পরিক্ষার জন্য রামেক হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে। এ ঘটনায় মদ খেয়ে মাতলামি করার অপরাধে তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে। শনিবার সকালে তাকে কোর্টের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে জানান ওসি।
