চট্টগ্রামের সীতাকুণ্ড থানার ভাটিয়ারী এলাকা থেকে ৩৩ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭।

শুক্রবার দিবাগত রাত ১টার দিকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান র‌্যাব-৭ হাটহাজারী ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মুশফিকুর রহমান। গ্রেপ্তার পেয়ার মাহমুদ (৪০) রাঙ্গামটি মহিলা কলেজ এলাকার নুরুল ইসলামের ছেলে।

র‌্যাব কর্মকর্তা মুশফিকুর রহমান বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে পেয়ার মাহমুদ জানিয়েছে গাঁজাগুলো ফেনী থেকে চট্টগ্রামে আনা হচ্ছিল। তার বিরুদ্ধে সীতাকুণ্ড থানায় মাদক আইনে একটি মামলা করা হয়েছে বলে ও জানান তিনি।