শুক্রবার (৯ অক্টোবর) বাদ জুম্মা দিনাজপুরের ৬ আসনের সংসদ সদস্য মোঃ শিবলী সাদিকের আশু রোগমুক্তি কামনা করে উপজেলার ৩ নং গোলাপ গঞ্জ ইউনিয়নের ফতেপুর মাড়াষ হাফিজিয়া কারিয়ানা এতিম খানা মাদ্রাসায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হযয়েছে।
নবাবগঞ্জ উপজেলা ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ও উপজেলা যুবলীগের সাবেক সহ সভাপতি মাহবুর আলম এর আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
এতে উপস্থিত ছিলেন নবাবগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শাহ আলমগীর, নবাবগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি রুহুল আমিন প্রধান, আঞ্জুমান আরা বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের নির্বাহী পরিচালক রাশেদ বিপ্লব এতিমখানার অফিস সহকারি ওমর আলী।
