পঞ্চগড় আটোয়ারীতে ‘তিশা রানী (১৩) প্রতিবন্ধি একটি হুইল চেয়ার চায়, যানা যায় মোলানী গ্রামের কৃত্তি বাস এর প্রথম কন্যা তিশা রানী (১৩) এক শারীরিক প্রতিবন্ধি সারাদিন বাড়ীর আশে পাশে বা বাড়ীর আঙ্গিনায় ঘুরে বেড়াতে মন চায় তার, কিন্তু সে কথা বলতে না পারায় আকার ইঙ্গিত জানায় যে তাকে আর কেও কোলে তুলে নিয়ে বেড়ায় না, তার জন্য কেও একটি হুইল চেয়ারের ব্যবস্থা করে দেয় না।
এই বিষয়ে তার বাবার সাথে কথা বললে তিনি জানান আমার মেয়ে এখন বড় হয়েছে তাকে কোলে তুলে নেওয়া সম্ভব হয় না আর আমার পক্ষে এতে টাকা দিয়ে একটি হুইল চেয়ার কেনা সম্ভব না, আমি অনেক বার ইউপি চেয়ারম্যান সহ গণমান্য ব্যক্তি বর্গের কাছে গেলে আমার মেয়েকে পরে দিবে বলে আশাস্ত করেন।
প্রতিবন্ধি তিশা রানী সারাদিন শুধু বাড়ীতে শুয়ে থাকে মেয়েটির বাবা নিতান্তই গরিব ব্যাক্তি তার দুই কন্য সন্তান বর্তমানে তার কোন আয় রোজগার নেই বলে জানান। মেয়েটির বাবা জানান আমার মেয়েটিকে সরকারী খাত হতে একটি হুইল চেয়ার কিনে দিলে তার কাছে চিরঋণী হয়ে থাকবো বলে মেয়েটির বাবা দুঃখের সহিত জানায়।
উল্লেখ্য যে প্রতিবন্ধি মেয়েটির জরুরী ভিত্তিতে একটি হুইল চেয়ারের দরকার। হুইল চেয়ার পেলে হয়ত নিজে বাড়ীর আশে পাশে বা বাড়ীর আঙ্গিনায় ঘুরা ফিরা করতে পারবে।
