রাজশাহী বিভাগের আট জেলার মধ্যে পাঁচ জেলায় গত ২৪ ঘণ্টায় ২৭ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। একই সময়ে রাজশাহী বিভাগে কোনো করোনা আক্রান্ত রোগি মারা যায়নি। এছাড়াও গত ২৪ ঘন্টায় সুস্থ্য হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন ৪৫ জন।

শুক্রবার সকাল পর্যন্ত এ বিভাগে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ হাজার ৩৫৩ জনে। এ বিভাগে এখন পর্যন্ত মারা গেছেন ৩১০ জন এবং সুস্থ্য হয়েছেন ১৮ হাজার ৫৩৪ জন। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ৫ হাজার ৩৩০ জন। দুপুরে এক প্রতিবেদনে রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য দপ্তারের পরিচালক ডা: গোপেন্দ্র নাথ আচার্য্য এ তথ্য জানিয়েছেন।

ডা: গোপেন্দ্র নাথ জানান, গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্তের মধ্যে রাজশাহীতে ৬ জন, চাঁপাইনবাবগঞ্জে ১ জন, বগুড়ায় ২ জন, সিরাজগঞ্জে ৫ জন ও পাবনায় ১৩ জন। কিন্তু এ দিন নওগাঁ, জয়পুরহাট ও নাটোরে কোনো করোনা রোগি শনাক্ত হয়নি।

তিনি জানান, রাজশাহী বিভাগে এ পর্যন্ত করোনা আক্রান্তদের মধ্যে সর্বোচ্চ বগুড়ায় ৭ হাজার ৭৭৩ জন। এছাড়াও রাজশাহীতে ৫ হাজার ১১ জন, চাঁপাইনবাবগঞ্জে ৭৮২ জন, নওগাঁয় ১ হাজার ৩০৬ জন, নাটোরে ১ হাজার ১০ জন, জয়পুরহাটে ১ হাজার ১০৮ জন, সিরাজগঞ্জে ২ হাজার ১৯৫ জন ও পাবনায় ১ হাজার ১৬৮ জনের করোনা শনাক্ত হয়েছে।

তিনি বলেন, সরকারি হিসেবে এ পর্যন্ত বিভাগের আট জেলায় মৃতের সংখ্যা ৩১০ জন। এর মধ্যে রাজশাহীতে ৪৬ জন, চাঁপাইনবাবগঞ্জে ১৪ জন, নওগাঁয় ২১ জন, নাটোরে ১২ জন, জয়পুরহাটে ৭ জন, বগুড়ায় ১৮৭ জন, সিরাজগঞ্জে ১৩ জন ও পাবনায় ১০ জনের মৃত্যু হয়েছে করোনাভাইরাসে।

এ পর্যন্ত রাজশাহী বিভাগে সুস্থ্য হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন ১৮ হাজার ৫৩৪ জন করোনা আক্রান্ত রোগি। এর মধ্যে রাজশাহীতে ৪ হাজার ৭৪৪, চাঁপাইনবাবগঞ্জে ৭৪৩ জন, নওগাঁয় ১ হাজার ২৩৩ জন, নাটোরে ৮৭৫ জন, জয়পুরহাটে ১ হাজার ৫৪ জন, বগুড়ায় ৬ হাজার ৯০৮ জন, সিরাজগঞ্জ ১ হাজার ৯২৯ জন ও পাবনায় ১ হাজার ৪৮ জন।