ফটিকছড়ি ভুজপুর ক্ষুদ্র নৃগোষ্ঠীর এক জন নারীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে আবুল মনসুন নামে এক ইউপি সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। আবুল মনসুর নারায়রহাট ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ডের মেম্বার।
বুধবার (৭ অক্টোবর) সন্ধ্যায় তাকে গ্রেফতার করা হয় বলে জানান,ভুজপুর থানার ভারপ্রাপ্ত ওসি মোহাম্মাদ শেখ আব্দুল্লাহ। তিনি জানান, নারায়রহাট ইউনিয়নের পশ্চিম চাঁন্দপুর হরিণমারা গ্রামে ক্ষুদ্র নৃগোষ্ঠীর এক জন নারীকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ উঠে।
এ ঘটনায় বুধবার বিকেলে ভুজপুর থানায় একটি মামলা হয়।অভিযোগ পেয়ে পুলিশ আবুল মনসুর ওরফে মুসা মেম্বারকে গ্রেফতার করে।
