রাজশাহীর গোদাগাডীতে দুই কোটি টাকা মূল্যের এক কেজি ৯৯০ গ্রাম হেরোইন উদ্ধার করেছে র্যাব। এই ঘটনায় গ্রেফতার করা হেেযছ রবিউল ইসলাম (৫০) নামের এক ব্যক্তিকে। আটকের সময় ওই ব্যক্তির হাতে থাকা কাপডরে থলের ভেতরে এই বিপুল পরিমাণ হেরোইন পায় র্যাব-৫।
বুধবার ( ৭ অক্টোবর) বেলা ২টার দিকে উপজেলার রামনগর হেলিপ্যাড এলাকার রাস্তায দাঁড়িয়ে থাকা অবস্থায় রবিজুলকে গ্রেফতার করা হয়। গ্রেফতার রবিজুল ইসলাম চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নিউ ইসলামপুর এলাকার কাঞ্চন মিযার ছেলে। র্যাবের বলছে, তিনি মাদব বহণকারী। তার পেছনে রয়েছে বড় চক্র। এই চক্রের সন্ধান চালাচ্ছে র্যাব।
র্যাব-৫ রাজশাহীর, চাঁপাইনবাবগঞ্জে সিনিয়র এসপি আজমল হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, তাদের কাছে ওই এলাকার হেরোইনের বড় চালান হাতবদলের গোপন তথ্য ছিলো। অভিযান চালিয়ে ওই ব্যক্তিকে পাকড়াও করেন র্যাবের চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের সদস্যরা।
ওই সময় তার কাছে থাকা কাপড়ের তৈরী থলের ভেতর থেকে ৫টি প্যাকেটে এক কেজি ৯৯০ গ্রাম হোরাইন জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য দুই কোটি টাকা।
র্যাবের জিজ্ঞাসাবাদে ওই ব্যক্তি দীর্ঘদিন ধরে মাদক কারবারে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন। তার বিরুদ্ধে গোদাগাডী মডেল থানায় মাদকদ্রব্য নিযন্ত্রণ আইনে মামলা দায়ের প্রক্রিায়াধীন।
