মাদকদ্রব্যের অপব্যবহার বন্ধে বাগেরহাটের মোরেলগঞ্জে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।আজ মঙ্গলবার দুপুর ৩টায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক। মাদকের অপব্যবহার ও বিস্তার রোধে করণীয় বিষয়ে অন্যান্যের মধ্যে আলোচনা করেন ডা. শরমী রায়, পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. দিলদার হোসেন, চেয়ারম্যান আকরামুজ্জামান ও প্রেসক্লাবের সভাপতি মেহেদী হাসান লিপন।