“সংকটে নেতৃত্বদান ভবিষ্যতের রুপদর্শি শিক্ষক” -“Teachers : Leading in crisis reimagining the future.” এই প্রতিবাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জের কাজিপুরে পালিত হলো বিশ্ব শিক্ষক দিবস। মূলত শিক্ষকরা যাতে ভবিষ্যত প্রজন্মের চাহিদা পূরণ করতে পারে তা নিশ্চিত করতেই দিবসটি পালন করা হয়।শিক্ষকদের অবদানকে স্মরণ করার জন্য জাতিসংঘের অঙ্গসংস্থা ইউনেস্কোর সদস্যভুক্ত প্রতিটি দেশে ১৯৯৫ খ্রিষ্টাব্দ থেকে প্রতি বছর এদিনে দিবসটি উদযাপন করা হয়।
তারই ধারাবাহিকতায় বাংলাদেশ শিক্ষক সমিতির (বিটিএ) কাজিপুর উপজেলা শাখার আয়োজনে এই দিবস উপলক্ষ্যে একটি শোভা যাত্রা উপজেলা চত্বর থেকে আলাম চৌরাস্তা প্রদক্ষিণ করে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে এসে সমবেত হয়। পরে হল রুমে এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শামীম আরা। মূল বক্তব্য উপস্থাপণ করেন, উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মেঘাই ই,ইউ,আই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল বাকী, মাইজবাড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক টি,এম আতিকুর রহমান।
গান্ধাইল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফর রহমানের সভাপতিত্বে আরো বকত্ব্য রাখেন, আরডি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খুদিরাম কুমার সাহা, খাষশুড়িবেড় উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলহাজ্ব এনামুল হক, শুভগাছা টেংলাহাটা রফাতুল্লা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোক্তাল হোসেন, চালিতাডাঙ্গা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম, আলমপুর এন, এম উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আব্দুল লতিফ মির্জা প্রমুখ। বক্তারা এসময় শিক্ষা সংশ্লিষ্ট ব্যক্তিদের শিক্ষকদের মর্যাদা ও মানসম্মত শিক্ষা বাস্তবায়নে শিক্ষকের গুরুত্ব সম্পর্কে অবহিত করা, শিক্ষকদের অধিকার সম্পর্কে জানানো, মানসসম্মত শিক্ষা তথা সকল শিশুর জন্য শিক্ষা নিশ্চিতকরণে শিক্ষকদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে আলোকপাত করা এবং প্রবীণ শিক্ষকদের অভিজ্ঞতাকে জানা ও কাজে লাগানোসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।
তারা আরো বলেন, শিক্ষা প্রতিষ্ঠানগুলো জাতীয়করণ করা সময়ের দাবী মাত্র। বেসরকারি শিক্ষকরা বেতন ও পদমর্যাদায় পিছিয়ে। তাই শিক্ষা ব্যবস্থাকে জাতীয় করণ করে এই অবস্থা থেকে পরিত্রাণ চান। শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ করলে যে অর্থ লাগবে তাহা প্রতিষ্ঠান থেকেই সংগৃত হবে। তাই অর্থের জন্য জাতীয়করণ বন্ধ না রেখে জাতীয় স্বার্থে জাতীয়করণ করার আহবান জানান।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা একাডেমিক সুপারভাইজার আতিকুর রহমান উপজেলার ৪০টি উচ্চ বিদ্যালয় ও ০৪টি নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ অন্যান্য শিক্ষকবৃন্দ। বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষকরা মুজিব বর্ষে শিক্ষাকে জাতীয়করণের জোর দাবী জানান।
