বাউফলের কেশবপুর ইউনিয়নের মমিনপুর গ্রামের হরলাল হাওলাদার বাড়ির সার্বজনীন দুর্গা মন্ডপের দুর্গা প্রতিমা ভাঙচুর করেছে দুর্বত্তরা। রবিবার (৪ অক্টোবর) গভীর রাতে এঘটনা ঘটেছে। দুর্বত্তরা এসময় অন্যান্য প্রতিমাসহ প্রতিমার বাহনও ভাঙচুর করেছে। ঘটনা শুনে সোমবার (৫ অক্টোবর) সকালে পূজা মন্ডপ পরিদর্শন করেছেন প্রশাসনর উর্ধ্বতন কর্মকর্তারা।
পূজা মন্ডপ কমিটির সভাপতি ননী গোপল দাস জানান, কেশবপুর ইউনিয়নের মমিনপুর গ্রামের হরলাল হাওলাদার বাড়িতে স্বাধীনাতার পূর্ব থেকেই দুর্গা পূজা হয়ে আসছে। চলতি বছরও দুর্গা পূজা করার জন্য প্রতিমার রংয়ের কাজ ব্যতিত অন্যান্য কাজ শেষ পর্যায়ে রয়েছে। বাড়ির লোকজন সোমবার ভোরে মন্ডপের লক্ষ্মী, স্বরসতী ও কার্তিকের মাথা এবং তাদর বাহন ময়ুর, পেঁচা, ইদুর, সিংহ ও হাঁস ভাঙ্গা অবস্থায় পরে থাকতে দেখেন। দুর্বৃত্তরা দুর্গা প্রতিমার হাতের কিছু অংশও ভেঙ্গে দেয়। ধারণা করা হচ্ছে দুর্গা প্রতিমা অন্যান্য প্রতিমার চেয়ে উচুঁ হওয়ায় দুর্বত্তরা তাঁর মাথা ভাঙ্গতে পারেনি।
এঘটনা শোনার পর সোমবার সকাল ১০ টার দিক উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারি পুলিশ সুপার(বাউফল সার্কেল) এবং বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বাউফল উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক অতুল চদ্র পাল জানান, সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার জন্য দুর্বত্তরা এঘটনা ঘটিয়েছে। ঘটনার তদন্ত করে দুস্কৃতিদের দৃষ্টটান্তমূলক শাস্তি প্রদানের দাবি জানান তিনি। উপজেলা নির্বাহী অফিসার মো. জাকির হোসেন বলেন, দ্রুত প্রতিমা মেরামত করে পূজা করার জন্য কমিটিক অনুরোধ করা হয়েছে।
একই সাথে মন্ডপের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। স্থানীয় চৌকিদারগণকে সার্বক্ষণিক নজর রাখার নির্দেশনা দেয়া হয়েছে। সহকারি পুলিশ সুপার মো. ফারুক হোসেন জানান, দোষিদের খুঁজে বের করার চেষ্টা করা হচ্ছে। পূজা মন্ডপ সার্বক্ষণিক পাহারা দেয়ার ব্যবস্থা করা হয়েছে।
