মুজিব বর্ষের শিক্ষা ব্যবস্থা জাতীয় করণ চাই প্রতিপাদ্যকে সামনে রেখে জয়পুরহাটের পাঁচবিবিতে আর্ন্তজাতিক শিক্ষক দিবস উৎযাপন উপলক্ষে র্যালি,আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার (৫ অক্টোবর) সকাল ১১ টায় উপজেলা মাধ্যমিক শিক্ষক কর্মচারী কল্যাণ সমিতির আয়োজনে পৌর পার্কে উপজেলা মাধ্যমিক শিক্ষক কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি ভজন কুমার মোহন্তর সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন প্রধান অতিথি উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র আলহাজ্ব হাবিবুর রহমান হাবিব।
বক্তব্য রাখেন সমিতির সাধারণ সম্পাদক ও উচাই জেরকা সিং উচ্চবিদ্যালয়েল গ্রন্থাগার ফরহাদ আলম জুয়েল, যুগ্ম সম্পাদক নিমাই দেবনাথ, কোষাধ্যক্ষ প্রদীপ কুমার, ফেরদৌস, সাখোয়াত, আনোয়ার, পরিমল, হাজী জহুরুল ইসলামসহ অনেকে।
