কুষ্টিয়া সদর উপজেলার চেচুয়া গ্রামের ১৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা রফিকুল ইসলাম ও মজিবর রহমানের মধ্যে দীর্ঘ তিন বছর ধরে বিরোধ চলে আসছিল। যদিও মজিবর রহমান বর্তমানেে চেচুয়া গ্রামে বসবাস করেন না। এরা দু’জনই আপন চাচাতো ভাই হলেও জমি ভাগাভাগির বিষয় নিয়ে দীর্ঘ তিনটি বছর বিরোধ চলে আসার কারণে গ্রামের গণ্যমান্য ব্যক্তিরা একত্রিত হয়ে শনিবার (৩ অক্টোবর) দুপুরে এক বৈঠকের মাধ্যমে উক্ত জমির নিষ্পত্তি ঘটিয়ে দেন।

সরেজমিনে বিষয়টি তদন্তে গেলে দেখা যায়, গ্রামের মন্ডল মাতব্বরসহ প্রায় ৫০ জন স্থায়ী বাসিন্দা ও সরকারি দপ্তরের সার্ভেয়ার আব্দুস সাত্তার ও জহুরুল ইসলামের নেতৃত্বে দুজনের প্রাপ্ত জমির অংশ ভাগাভাগি করে দেন।

দলিল অনুযায়ী চেচুয়া মৌজায় জে এল নং সি এল নং ১ আর এস দাগ নং ৮০, মোট জমির পরিমাণ .৮৬ শতকের মধ্যে .০৯.৩৬ শতক জমি উপস্থিত মন্ডল মাতব্বরের সম্মুখে সরকারি নিয়ম মতে মজিবর রহমানকে তার প্রাপ্ত অংশ বুঝিয়ে দেন।

উক্ত সময়ে সার্ভেয়ারের লিখিত ম্যাপে উভয় পক্ষই স্বাক্ষর করেন এবং সাক্ষী হিসাবে স্বাক্ষর করেন সাবেক মেম্বার লিয়াকত আলী, নিয়ামত আলী, আকমল হোসেন, বাবলু, বাদশা হোসেন, সাহাবুল হোসেন, নজরুল, শাহাবুদ্দিন এবং উপস্থিত ছিলেন গ্রামের আরও একাধিক স্থায়ী বাসিন্দা।