চট্রগ্রামের সীতাকুণ্ডা ট্রাক চাপায় নৌবাহিনীর একজন বেসামারিক কর্মচারী নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকালে ৬ টার দিকে ভাতিয়ারী মাদামবিবিরহাটস্থ আবুল খায়ের স্টীল মিলের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত মোঃ লেদু মিয়া (৫০) টাঙ্গাইলের গোপালপুর থানার ফলসিয়া গ্রামের আব্দুল গণির ছেলে।

তিনি মাদামবিবির হাট এলাকায় নৌবাহিনীর ঘাঁটিতে বেসামারিক কর্মচারী হিসেবে কর্মরত ছিলেন। বারআউলিয়া হাইওয়ে থানার ওসি আলমগীর হোসেন বলেন, সকালে বাইসাইকেল নিয়ে অফিসে যাওয়ার পথে সিমেন্ট বোঝাই একটি ট্রাক চাপা দিলে ঘটনাস্থলে লেদুমিয়া নিহত হন। এ ব্যপারে ট্রাক চালককে আটক করা হয় হয়েছে।