চট্রগ্রাম নগরীর চান্দাগাঁও থানাধীন রমজান আলী সেরেস্তাদারের বাড়ি এলাকায় জোড়া খুনের মামলার একমাত্র ঘাটক আসামি মোঃ ফারুককে গ্রেফতার করেছে র্র্যাব -৭।
বৃহস্পতিবার( ১ অক্টোবর) সকালে র্র্যাব -৭ চট্রগ্রামের সহকারী পরিচালক (মিডিয়া) মাহমুদুল হাসান মামুন এ তথ্যে নিশ্চিত করেছেন। গ্রেফতার মোঃ ফারুক বহদ্দারহাটে খাজা রোড এলাকার সিরাজ কসাইয়ের ছেলে।বৃহস্পতিবার ১ টায় র্র্যাবের চান্দাগাঁও ক্যাম্পে সংবাদ সম্মেলন করে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলে জানান র্র্যাব কর্মকর্তা মাহমুদুল হাসান মামুন ।
এর আগে গত ২৪ আগষ্ট মাসে নিজের বাসায় খুন হন গুলনাহার বেগম(৩৩) ও ছেলে রিফাত (৯)। লাশের সুরতহাল প্রতিবেদনে জানা যায়, নিহত গুলনাহার বেগমের পেট, দুই উরু ও তলপেটে মিলিয়ে শরীরজুড়ে ধারালো ছুরির ১৮ টি আঘাট ছিল।
পেটের বামপাশে করা হয় ২টি আঘাটের স্থানে শরীর থেকে বেরিয়ে যায় নাড়িভুঁড়ি অভিযুক্ত ফরুকের সাথে গুলনাহার বেগমের পাতানো ভাই-বোনের মতো সম্পর্ক ছিল বলে পুলিশ জানিয়েছিল।
