প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন উপলক্ষে জাতীয় কর্মসূচির অংশ হিসেবে কুড়িগ্রামে কেক কাটা, আনন্দ র্যালি, দোয়া মাহফিল, আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা কুড়িগ্রাম জেলা শাখার আয়োজনে জন্মদিন উপলক্ষে জেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে একটি আনন্দ র্যালি বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এসে শেষ হয়। এরপর প্রধানমন্ত্রীর জন্মদিনের কেক কাটেন জেলা আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান মো: জাফর আলী (সাবেক এমপি)।
এসময় প্রধানমন্ত্রীর জন্য দোয়া শেষে বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা কুড়িগ্রাম জেলা শাখার সাধারণ সম্পাদক ফাল্গুনী তরফদারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আমিনুল ইসলাম মঞ্জু মন্ডল, আওয়ামী লীগ নেতা চাষী করিম, বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা কুড়িগ্রাম জেলার সভাপতি সরোয়ার হোসেন সঞ্জু, সাইদ হাসান লোবান, জিল্লুর রহমান টিটু, সাবেক পৌর চেয়ারম্যান কাজিউল ইসলাম প্রমুখ।
