ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার পদমপুর কারিগরি টেকনিক্যাল কলেজ মাঠে মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকালে পদমপুর তরুণ সংঘের আয়োজনে এক ওয়ান ডে( সুপার সিক্স)ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।
উক্ত খেলায় মমতাজ আলী মাস্টারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সহ- সভাপতি সেলিনা জাহান লিটা। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা। সন্মানিত অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শেফালি বেগম ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লেহেম্বা ইউপি চেয়ারম্যান আবুল কালাম, এ্যাডভোকেট শেখ ফরিদ, অধ্যক্ষ আনোয়ারুল হক, শিক্ষক রুবেল হক ও রাজিউর রহমান, সাবেক ইউপি সদস্য আব্দুর রহিম। এ ছাড়াও টুর্নামেন্টে শিক্ষক,ছাত্র-ছাত্রী, ও দর্শকরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান সহযোগিতায় ছিলেন তরুণ সংঘের কর্মকর্তা মোস্তা আহমেদ রাসেল ও জনি আহমেদ। খেলায় পদমপুর আল-আমিন একাদশ চ্যাম্পিয়ন ও শিবদিঘি একাদশ রানার্স আপ হয়। পরে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলকে পুরস্কার প্রদান করা হয়।
