রাজশাহী বিভাগের আট জেলার মধ্যে সাত জেলায় গত ২৪ ঘণ্টায় ৪২ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। একই সময়ে নাটোরে একজন করোনা আক্রান্ত রোগি মারা গেছে। এছাড়াও গত ২৪ ঘন্টায় সুস্থ্য হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন ১১২ জন।
মঙ্গলবার সকাল পর্যন্ত এ বিভাগে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯ হাজার ৯৭৫ জনে। এ বিভাগে এখন পর্যন্ত মারা গেছেন ২৯৯ জন এবং সুস্থ্য হয়েছেন ১৭ হাজার ৯৪১ জন। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ৫ হাজার ১৯২ জন। দুপুরে এক প্রতিবেদনে রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য দপ্তারের পরিচালক ডা: গোপেন্দ্র নাথ আচার্য্য এ তথ্য জানিয়েছেন।
ডা: গোপেন্দ্র নাথ জানান, গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্তের মধ্যে রাজশাহীতে ১২ জন, নওগাঁয় ৩ জন, নাটোরে ১ জন, জয়পুরহাটে ৬ জন, বগুড়ায় ১৬ জন, সিরাজগঞ্জে ২ জন ও পাবনায় ২ জন। কিন্তু এ দিন চাঁপাইনবাবগঞ্জে, কোনো করোনা রোগি শনাক্ত হয়নি।
তিনি জানান, রাজশাহী বিভাগে এ পর্যন্ত করোনা আক্রান্তদের মধ্যে সর্বোচ্চ বগুড়ায় ৭ হাজার ৬০৮ জন। এছাড়াও রাজশাহীতে ৪ হাজার ৯৪৩ জন, চাঁপাইনবাবগঞ্জে ৭৭৫ জন, নওগাঁয় ১ হাজার ২৯৫ জন, নাটোরে ৯৮৭ জন, জয়পুরহাটে ১ হাজার ৮৭ জন, সিরাজগঞ্জে ২ হাজার ১৪৯ জন ও পাবনায় ১ হাজার ১৩১ জনের করোনা শনাক্ত হয়েছে।
তিনি বলেন, সরকারি হিসেবে এ পর্যন্ত বিভাগের আট জেলায় মৃতের সংখ্যা ২৯৯ জন। এর মধ্যে রাজশাহীতে ৪৪ জন, চাঁপাইনবাবগঞ্জে ১৪ জন, নওগাঁয় ২১ জন, নাটোরে ১০ জন, জয়পুরহাটে ৭ জন, বগুড়ায় ১৮১ জন, সিরাজগঞ্জে ১৩ জন ও পাবনায় ৯ জনের মৃত্যু হয়েছে করোনাভাইরাসে।
এ পর্যন্ত রাজশাহী বিভাগে সুস্থ্য হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন ১৭ হাজার ৯৪১ জন করোনা আক্রান্ত রোগি। এর মধ্যে রাজশাহীতে ৪ হাজার ৬৫৪, চাঁপাইনবাবগঞ্জে ৭০৮ জন, নওগাঁয় ১ হাজার ২০১ জন, নাটোরে ৮৩২ জন, জয়পুরহাটে ১ হাজার ১৯ জন, বগুড়ায় ৬ হাজার ৭২২ জন, সিরাজগঞ্জ ১ হাজার ৭৮৭ জন ও পাবনায় ১ হাজার ১৮ জন।
