টাংগাইলের নাগরপুরে বদলিজনিত কারনে ইউএনও সৈয়দ ফয়েজুল ইসলামকে বিদায়ী সংবর্ধনা প্রদান করেছে উপজেলায় কর্মরত পেশাদার সাংবাদিকরা। সোমবার (২১ সেপ্টেম্বর) উপজেলা মিলনায়তনে এ বিদায় সংবর্ধান অনুষ্ঠিত হয়।

এ সময় সদ্য বিদায়ী ইউএনও সৈয়দ ফয়েজুল ইসলাম বলেন, নাগরপুরে কর্মরত সাংবাদিকরা ছিল আমার পরিবারের সদস্যর মত।আমি সকল কাজে সাংবাদিকদের সহযোগিতা ও সমর্থন পেয়েছি।

 

এ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, নাগরপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোঃ মন্টু মিয়া,মডেল প্রেসক্লাব সভাপতি কেএম সুজন, সম্পাদক আব্দুর রাজ্জাক রাজা, সিনিয়র সহ সভাপতি আব্দুল্লাহ খিজির, জাতীয় সাংবাদিক সংস্থা নাগরপুর শাখার সভাপতি সিরাজ আল মাসুদ,সম্পাদক আজিজুল হক বাবু সহ অন্যান্য সংগঠনের সাংবাদিকবৃন্দ।