এবার ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখা (ডিবি’র) অভিযানে প্রাইভেট কারের স্টিয়ারিং এর ভিতর ইয়াবা বহনকালে ৩০০ পিচ ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার, প্রাইভেটকারটিও জব্দ করে। অন্য আরেকটি অভিযানে ২৫০ গ্রাম গাঁজাসহ আরোও দুই জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।
ময়মনসিংহ জেলা গোয়েন্দা অফিসার-ইনচার্জ শাহ কামাল আকন্দের নির্দেশে এস আই (নিঃ) আনোয়ার হোসেন সংগীয় অফিসার ফোর্সসহ কোতোয়ালী থানা এলাকায় মাদক উদ্ধার অভিযান পরিচালনা করে ইং ২১ সেপ্টেম্বর সকাল ৬ টায় কোতোয়ালী থানাধীন চুরখাই হইতে পাড়াইলগামী পাকার রাস্তা থেকে ১টি প্রাইভেটকার ও ৩০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী ১। মোঃ সাখাওয়াত হোসেন, সিজান (২৬), পিতা- মোঃ আবুল কালাম, মাতা- মৃত সুফিয়া খাতুন, সাং- দাপুনিয়া উজান ঘাঘড়া, ২। মোঃ হামিদুল ইসলাম, নাহিদ (৩৩), পিতা- মোঃ আঃ রহিম, মাতা- মোছাঃ হামিদা বেগম, সাং- ৫৪/ঘ জেল রোড পুলিশ লাইন, উভয় থানা-কোতোয়ালী, জেলা- ময়মনসিংহ এবং অন্য আরেকটি অভিযানে এস আই (নিঃ) মোঃ হাবিবুর রহমান সংগীয় অফিসার ফোর্সসহ ভালুকা থানা এলাকায় মাদক উদ্ধার অভিযান পরিচালনাকালে ২১ সেপ্টেম্বর দুপুর ১২ টায় ভালুকা থানাধীন মল্লিকবাড়ী এলাকা থেকে ২৫০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী ১। রনি হাওলাদার (৩০), পিতা- জালাল হাওলাদার, মাতা- হোসেনা আরা বেগম, সাং- বড় কসবা, থানা- গৌরীনদী, জেলা- বরিশাল, ২। মোঃ আব্দুল করিম (৪০), পিতা মৃত- আঃ খালেক, মাতাঃ মৃত- মোমেনা বেগম, সাং- পাচুয়া দিঘাবর, থানা- কাপাসিয়া, জেলা-গাজীপুরদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীদের বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে।
