ময়মনসিংহ সিটি কর্পোরেশনের জননন্দিত মেয়র ইকরামুল হক টিটু’র নির্দেশে নগরীতে এডিস মশার লার্ভা সনাক্তকরণ কার্যক্রম পরিচালিত হচ্ছে। তারই অংশ হিসেবে রবিবার (২০ সেপ্টেম্বর ) ০৭ নং ওয়ার্ডের একটি নির্মাণাধীন ভবনে জমানো পানিতে এডিস মশার লার্ভা পাওয়ায় ঐ ভবনের মালিককে ১৫০০০ (পনের হাজার) টাকা জরিমানা করা হয়।
অভিযানটি পরিচালনা করেন মসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজিব-উল আহসান। অভিযানকালে সাথে ছিলেন মসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এইচ কে দেবনাথ, খাদ্য ও স্যানিটেশন কর্মকর্তা দীপক মজুমদার, জাবেদ মাহমুদ আর ও অনেকেই। অভিযানকালে প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এইচ কে দেবনাথ বলেন, নগরীর বিভিন্ন বসত-বাড়ী বা কোন প্রতিষ্ঠানে কোথাও যেন তিন দিনের বেশি পানি জমে না থাকে এবং সে বিষয়ে সচেতন থাকতে সকলকে অনুরোধ জানান। এদিকে অভিযান শেষে মসিক ম্যাজিস্ট্রেট রাজিব-উল আহসান জানান মসিক এর অভিযান অব্যাহত হবে।
