ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা অরুয়াইল ইউনিয়নে পরছন আলী (৭৫) নামের এক বৃদ্ধের মৃত্যু নিয়ে রাজাপুর গ্রামে স্থানীয়দের মাঝে নানা রহস্যের জাল বিস্তৃত হচ্ছে চারিদিকে। গত(২৩ আগস্ট) রাতে পরছন আলী লাশ উদ্ধার করে পুলিশ। লাশ উদ্ধারের পর তার শরীরে ১৬টি আঘাতের চিহ্ন পায়। এই ঘটনায় অজ্ঞাতদের আসামি করে থানায় মামলা দায়ের করা হয়। স্থানীয় অধিকাংশ লোকজন স্বাভাবিক মৃত্যু বললেও তবে পরছন আলীর পরিবারের লোকজন ও ছেলে রফিকুল ইসলামের দাবি তার পিতাকে হত্যা করা হয়েছে।

এ মামলা পর পুলিশ রফিকুলকে অন্যায় ভাবে তিনদিন থানায় আটক রেখে এজহারে সাক্ষর করতে বাধ্য করেছে। এমনকি রফিকুলকে পিতার লাশ দাফন করতে দেয়নি পুলিশ।পরছন আলীর ছেলে রফিকুল ইসলাম এই ঘটনার পরিপ্রেক্ষিতে আদালতে ৪৫ জনের নাম উল্লেখ্য করে গত(২সেপ্টেম্বর)একটি হত্যা মামলা দায়ের করেছেন।

এতে উল্লেখ্য করা হয়, প্রায় এক বছর পূর্বে স্থানীয় আরাফাত উল্লাহ ও মনির হোসেনের নেতৃত্বে হামলা করে পরছন আলীর ভাই আব্দুল্লাহকে হত্যা করে।

 

এই ঘটনায় হত্যা মামলা দায়ের করা হলে জামিনে আসামীরা বের হয়ে এসে অত্যাচার শুরু করে। এরই ধারাবাহিকতায় গত ২৩ আগস্ট বিকেলে বৃদ্ধ পরছন আলী স্থানীয় চক বাজারে যাওয়ার সময় আরাফাত উল্লাহর লোকজন হামলা করে হত্যা করে। হত্যার পর হামলা করে বাড়িঘর লুটপাট করা হয়। এই ঘটনার খবর পেয়ে পরছন আলীর ছেলে রফিকুল জেলা শহর থেকে এসে অরুয়াইল পুলিশ ফাঁড়িতে মরদেহ দেখতে পায়। এসময় রফিকুল পুলিশকে তার বাবার মৃত্যুর কারণ জিজ্ঞাস করলে কোন প্রকার উত্তর দেয়নি। পরে পরছন আলীর মরদেহের সাথে তার ছেলে রফিকুলকে সরাইল থানায় নিয়ে আসা হয়।

থানায় নিয়ে এসে রফিকুলকে তিনদিন আটক করে রাখা হয়। রফিকুলকে জোরপূর্বক অজ্ঞাত আসামি করা এজাহারে তার সাক্ষর নেয় পুলিশ। আদালত এই মামলার উল্লেখিত রফিকুলকে তিনদিন থানায় আটক রাখার বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপারকে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করতে নির্দেশনা দেন। পাশাপাশি আদালতে দায়ের করা মামলাটি আমলে নিয়ে এই ঘটনায় থানায় কোন মামলা আছে কিনা তা তিন কার্যদিবসে জানাতে সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়।

এ বিষয়ে মামলার বাদী রফিকুল ইসলাম বলেন, আমার বাবা মারা গেছে অথচ উল্টো আমাকে ছোট ভাই সিরাজুল, চাচা করিম, আমান উল্লাহ চাচাতো ভাই সুমন ও বোন জামাই রুস্তম আলীসহ থানায় নিয়ে গিয়ে আটক করে রাখে পুলিশ। গত ২৬ আগস্ট অজ্ঞাত আসামি করা একটি মামলার এজহারে সাক্ষর রেখে আমাদের কে ছাড়েন। অথচ আমার বাবার দাফন পর্যন্ত করতে দিল না পুলিশ।

এ ব্যাপারে জানতে চাইলে হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা সরাইল থানার উপ-পরিদর্শক (এসআই) গৌতম চন্দ্র দে বলেন, রফিকুল ইসলামকে থানায় আটকে রাখার বিষয়টি সঠিক নয়। পরছন আলী হত্যা মামলায় প্রকৃত দোষীদের চিহ্নিত করতে পুলিশ কাজ করছে। আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তারাও বিষয়টি গুরুত্বসহকারে দেখছেন। আগের আবদুল্লাহ হত্যা মামলায় চার্জশীট দেয়া হয়েছে। সেই মামলার ২নং আসামি আরাফাত উল্লাহ সহ পাঁচজন পলাতক রয়েছে। তাদেরকে গ্রেফতারে পুলিশ অভিযান অব্যাহত আছে।