আগামী রবিবার(২০ সেপ্টেম্বর) নোয়াখালীর সেনবাগ উপজেলার দক্ষিণ জনপদের ঐতিহ্যবাহী বাজার কুতুবের হাট বাজার ব্যবসায়ী কমিটি নির্বাচন। ইতিমধ্যে এ নির্বাচনকে ঘিরে ঐ বাজারে চলছে সাজ সাজ রব, নানা গুঞ্জন ও নানা প্রস্তুতি।
এ নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৩০৩ জন।মোট ১১টি পদে প্রার্থী হয়ে প্রতিদ্বন্ধিতা করছেন ব্যবসায়ীরা। নির্বাচনে সভাপতি পদে ৩ জন, সাধারণ সম্পাদক পদে ২ জন প্রতিদ্বন্ধিতা করছেন।এছাড়াও সহ সভাপতি, যুগ্ম সাধারণ সম্পাদক, দপ্তর সম্পাদক, কোষাধ্যক্ষ ও সদস্য পদ ৩ টিতে ভোটের লড়াই করছেন একাধিক ব্যবসায়ী প্রার্থী। ইতিমধ্যে বিনা প্রতিদ্বন্ধিতায় সাংগঠনিক সম্পাদক পদে মোশারফ হোসেন ও প্রচার সম্পাদক পদে আলাউদ্দিন নির্বাচিত হয়েছেন।
এবারের নির্বাচনে সভাপতি পদে জনসমর্থন ও জনপ্রিয়তায় এগিয়ে গত দুই বারের সফল সভাপতি বাজারের বিশিষ্ট ক্যাবল অপারেটর ব্যবসায়ী মোঃ বেলাল হোসেন(বেলাল)। তিনি দেওয়াল ঘড়ি প্রতীক নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করছেন।
কুতুবের হাট বাজারের ব্যবসায়ী ভোটারদের সাথে কথা বললে তারা এ প্রতিনিধিকে জানান, সাবেক ২ বারের সফল সভাপতি মোঃ বেলাল হোসেন বাজারের সকল প্রকারের উন্নয়ন ও সুশৃঙ্খলার স্বার্থে সবসময় নিঃস্বার্থভাবে কাজ করেন। ব্যবসায়ীদের সকল প্রকার বিপদ আপদে তিনি সহমর্মিতা ও সহযোগিতার হাত প্রসারিত করে এগিয়ে আসেন।এছাড়া তিনি একসময়কার তুখোড় ছাত্রনেতা ও বর্তমান উপজেলা আওয়ামীলীগ নেতা।অতীত ও চলমান কর্মকাণ্ডের উপর ভিত্তি করে এবারও সবাই সভাপতি হিসেবে মোঃ বেলাল হোসেন(বেলাল)কে বিপুল ভোটে নির্বাচিত করবেন বলে ব্যবসায়ীরা জানান।
নির্বাচন বিষয়ে জানতে চাইলে কুতুবের হাট বাজারের জনপ্রিয় ব্যবসায়ী সভাপতি প্রার্থী মোঃ বেলাল হোসেন বলেন, আমি নির্বাচনে জয়লাভ করি বা না করি,তবে এ এলাকার সন্তান ও বাজারের একজন ব্যবসায়ী হিসেবে সবসময় ব্যবসায়ীদের পাশে থাকবো।বাজারের উন্নয়ন ও যেকোন সমস্যা সমাধানের ক্ষেত্রে আমি নিঃস্বার্থ ভাবে কাজ করে যাবো।যেহেতু আমি দেওয়াল ঘড়ি প্রতীকে সভাপতি প্রার্থী,সেদিক থেকে একজন প্রার্থী হিসেবে অত্র বাজারের সকল ব্যবসায়ী ভাইদের দোয়া ও সমর্থন কামনা করছি।
