জয়পুরহাটের পাঁচবিবিতে মাদক বিরোধী অভিযান চালিয়ে ২৩ জন মাদকসেবীকে আটক করছেন র্যাব-৫। মঙ্গলবার(১৫ সেপ্টেম্বর) রাতে উপজেলার বাগজানা উচ্চবিদ্যালয় মাঠ ও পূর্ব রামচন্দ্রপুর এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন জয়পুরহাট সদরের পারবাট্টার মোঃ দুলাল হোসেন (৬৪), শেখপাড়ার মোঃ মিয়াজ ইকবাল (৪৫), হাকিমপুর মধ্য বাসুদেবপুরের মোঃ মোন্না শেখ (৪৫), পাঁচবিবি উপজেলার পূর্ব রামচন্দ্রপুরে মোঃ রাশেদ আলী (৫৭), চেঁচড়া এলাকার মোঃ মিনারুল ইসলাম (৩০), বাগজানার মোঃ শাহীন খলিফা (২৭), মাষ্টারপাড়ার মোঃ নিপুন হোসেন (২০), বাগজানার মোঃ সাহিদ হোসেন (২৬), শ্রী অনন্ত বর্মন (২৫), ঘোড়াপার শ্রী লিটন দাস (২৬), নওদা বাজার এলাকার মোঃ নুর আলম (২৫), মোঃ সোহেল রানা (২৬), চানপাড়া মোঃ আবু সায়েদ (৩১১৪। অনন্তপুর মোঃ আঃ আলিম (৪৫), বড়গাছার মোঃ জুলকারনাইন (২১), বড় নারায়নপুরের মোঃ রহিদুল ইসলাম (৩০), গনেশপুরের মোঃ আমিনুল ইসলাম (৩৬), মোঃ সোহেল রানা (৩০), বেলপুকুর দক্ষিণপাড়ার বিমল মুমু (৩২), শ্যামল কৃসপট্টা (৪০), গনেশপুরের আশিক মার্ডি (২৭), গনেশপুরের মোঃ মাসুদ রানা (২৮), আক্কেলপুরের ইসমাইলপুর দেওয়ানপাড়ার মোঃ আজাদ হোসেন (৩৯)।
জয়পুরহাট র্যাব-৫ কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার এম. এম. মোহাইমেনুর রশিদ, পিপিএম জানান, গোপন সংবাদের ভিত্তিতে পাঁচবিবি উপজেলার বাগজানা উচ্চ বিদ্যালয় মাঠ এবং পূর্ব রামচন্দ্রপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃত আসামীদের বিরুদ্ধে পাঁচবিবি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের পূর্বক থানায় সোপর্দ্দ করা হয়েছে।
