দিনাজপুরের নবাবগঞ্জে উপজেলা প্রশাসনের আয়োজনে আইন-শৃঙ্খলা কমিটির সভা গতকাল সোমবার অনুষ্ঠিত হয়েছে।

 

ইউএনও মোছাঃ নজমুন নাহার এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আতাউর রহমান, সহকারি কমিশনার (ভূমি) আল মামুন, ওসি আশোক কুমার চৌহান, উপজেলা শিক্ষা কর্মকর্তা রেজাউল করিম, কুশদহ ইউপি চেয়ারম্যান আবু সায়েম সবুজ, আইনুল হক চৌধুরী, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি এম রুহুল আমিন প্রধান প্রমুখ।