সিরাজগঞ্জের কাজিপুরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার গান্ধাইল উচ্চ বিদ্যালয়ের উত্তর পাশে রাস্তার পশ্চিম কোনা থেকে ইয়াবাসহ দুই ব্যাক্তিকে আটক করেছে কাজিপুর থানা পুলিশ। আজ সোমবার (১৪ সেপ্টেম্বর) বেলা আড়াইটায় গোপন সংবাদের ভিত্তিতে কাজিপুর থানার এসআই গোলাম সরোয়ার এ, এস, আই আব্দুর রাজ্জাক ও এ, এস, আই জিয়াউল হক সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে ওই দুইজনকে আটক করেন। এসময় তাদের নিকট থেকে দশ পিচ ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

 

আটককৃতরা হলো সিরাজগঞ্জ সদর উপজেলার কুড়ালিয়া গ্রামের রফিকুল ইসলামের পুত্র সাজ্জাদ হোসেন (১৯) ও কুড়িপাড়া গ্রামের সোহান হোসেনের পুত্র মিন্টু (৩১)। এ ব্যাপারে কাজিপুর থানার অফিসার ইনচার্জ পঞ্চনন্দ (পিএন) সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ‘আটককৃদের বিরুদ্ধে রিপোর্ট লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছে ।’