সিরাজগঞ্জে করোনাজয়ী পুলিশ সদস্যদের সংবর্ধনা দেয়া হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে পুলিশ লাইনের ডিলসেডে জেলা পুলিশের আয়োজনে এ সংবর্ধনা দেয়া হয়।

এ সময় ১১৩ জন করোনাজয়ী পুলিশ সদস্যকে ফুল দিয়ে বরণ করে নেন পুলিশ সুপার হাসিবুল আলম। অনুষ্ঠানে জেলার অন্যান্য পুলিশ কর্মকর্তা, সুধী সমাজ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

এ সময় পুলিশ সুপার হাসিবুল আলম জানান, করোনাকালে পুলিশ সদস্যরা ঝুঁকি নিয়ে মাঠে কাজ করেছেন, অনেক পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। আমরা তাদের সংবর্ধনা দেয়ার মাধ্যমে উৎসাহ দেয়ার চেষ্টা করেছি।