ময়মনসিংহের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান মুকুল নিকেতন উচ্চ বিদ্যাালয়ের বেগম রোকেয়া ভবনে মেয়েদের যাতায়তের জন্য নব নির্মিত গেইটের শুভ উদ্বোধন করা হয়। শনিবার(১২ সেপ্টেম্বর) নব নির্মিত গেইটের শুভ উদ্বোধন করেন ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও মুকুল নিকেতন উচ্চ বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি আলহাজ্ব মোঃ আমিনুল হক শামীম সিআইপি।

 

এ সময় উপস্থিত ছিলেন মুকুল নিকেতন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সামছুল আলম, ব্যবস্থাপনা কমিটির সদস্য গণ, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা,শিক্ষার্থী, স্কুলের কর্মচারী, জেলা মুকুল ফৌজের কর্মকর্তা গণ, সাংবাদিকগণ, গন্যমান্য ব্যক্তিবর্গসহ আরও অনেকেই।