নড়াইলে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা ময়নাতদন্ত শেষে লাশ বাড়িতে আটক ৬। নড়াইলের উপজেলার দিঘলিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারন সম্পাদক শেখ জহিরুল ইসলাম ওরফে রেজোয়ানকে (২৮) কুপিয়ে হত্যা করেছে একদল সন্ত্রাসী বাহিনী।

শুক্রবার রাত সাড়ে ৮ টার দিকে দিঘলিয়া বাজারের চৌরাস্তার পাশে এঘটনা ঘটে। নিহত শেখ জহিরুল ইসলাম ওরফে রেজোয়ান উপজেলার কুমড়ি গ্রামের মৃত সাইফুল শেখের ছেলে। পুলিশ, পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, এলাকার আধিপত্য বিস্তার করাকে কেন্দ্র করে উপজেলার কুমড়ি গ্রামের সাইফুল শেখের ছেলে দিঘলিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারন সম্পাদক শেখ জহিরুল ইসলাম রেজোয়ানের সাথে ও একই গ্রামের বদিয়ার খানের ছেলে সোহেল খানের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।

 

ঘটনার সময় রেজোয়ান দিঘলিয়া বাজারের চৌরাস্তা এলাকায় মুকুলের চায়ের দোকান থেকে বের হয়ে ঝড়ু ফকিরের বাড়ীর সামনে পৌচ্ছালে প্রতিপক্ষ সোহেল খানসহ সন্ত্রাসীরা মোটরসাইকেলে এসে তাকে ধারালো অস্ত্র দিয়ে হাত ও পাসহ শরীরের বিভিন্ন অংশে এলোপাথাড়িভাবে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। এলাকাবাসী তাকে উদ্ধার করে প্রথমে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে কর্তব্যরত ডাক্তার তাকে তৎক্ষনাত নড়াইল সদর হাসপাতালে প্রেরন করেন। রাত ৯ টায় নড়াইল সদর হাসপাতালে জরুরী বিভাগের কর্তব্যরত ডাক্তার বিভাস শর্মা তাকে মৃত ঘোষনা করেন। এ ব্যাপারে নিহত রেজোয়ানের ভাই রানা শেখ জানান,সোহেল খানসহ ৭/৮ জন সন্ত্রাসীরা আমার ভাইকে কুপিয়ে হত্যা করেছে।

এরপর লাশ ময়না তদন্ত শেষে শনিবার ১২/৯/২০২০ তারিখ:দুপুর ২টার দিকে রেজোয়ানের বাড়ি দিঘলিয়াতে আনা হয়।
এরপর ঘটনাস্থল পরিদর্শন করেন নড়াইলের লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ আশিকুর রহমান, সৈয়দ আশিকুর রহমান বলেন, জিজ্ঞাসাবাদের জন্য ৬ জনকে আটক করা হয়েছে, ও মূল আসামিদের গ্রেপ্তারের সর্বোচ্চ চেষ্টা চালানো হচ্ছে। ওই এলাকায় অতিরিক্ত ডিবি ও পুলিশ মোতায়েন করা হয়েছে ।