রংপুরের শ্যামপুরে বসন্তপুর মডেল মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড এর ১২ বছর পূর্তি উপলক্ষ্যে গ্রামীন হত দরিদ্র ব্যাক্তিদের অর্থও সামাজিক অবস্থার উন্নয়নের লক্ষ্যে আজ শুক্রবার ১৪ ফেব্রুয়ারী ২০২০ সকাল ১০ টায় মডেল মাল্টিপারপাস্ কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড এর প্রধান কার্যালয় বসন্তপুরে শ্যামপুর রংপুর এর সদস্যদের নিয়ে এক মতবিনিময় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় সোসাইটির ব্যাবস্থাপনা পরিচালক ও প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোঃ আহ্সানুল হক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আজিজুর রহমান।

 

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইজি ইনভেষ্টম্যান প্রজেক্ট প্রশিক্ষক দিলীপ ব্যানার্জী, ভুপেন্দ্র চন্দ্র, শাহীনুজ্জামান ছাড়াও মডেল মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড,রংপুরের কর্মকর্তা কর্মচারী ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রতিষ্ঠাতা চেয়ারম্যান তার বক্তব্যে বলেন গ্রামীণ উন্নয়ন প্রকল্পে যারা আমাদের সদস্য আছেন। তাদেরকে আমি আমার পরিবারের সদস্য মনে করি।আজ ১২ বছর পূর্তি অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে। রংপুর জেলায় আমার প্রায় ১০,০০০ হাজার সদস্য আছে,ঋণী সদস্য আছেন অনেক। বর্তমানে ৩৩ টি বাজারে ১১২২ জন লোক স্বাবলম্বী হয়েছে। আপনারা হলেন এই প্রতিষ্ঠানের খুঁটি। আপনারা ছাড়া আমার একার পক্ষে এ প্রতিষ্ঠান দাঁড় করানো সম্ভব হত না।

 

এই প্রতিষ্ঠানের মাধ্যমে ধীরে ধীরে সারা দেশে আলো ছড়িয়ে দিবো। এটা আমার একার প্রতিষ্ঠান না এটা আপনাদের সবারই প্রতিষ্ঠান মনে করবেন। মানুষের কল্যাণ যে করে আল্লাহ তার ভাল করে। এই প্রতিষ্ঠান আপনাদেরই প্রতিষ্ঠান সৎ নিষ্ঠা ভাবে পরিচালনার ক্ষেত্রে এগিয়ে আসুন। আল্লাহতালা যদি আমাকে বাঁচিয়ে রাখে আমার তিনটা ইচ্ছা আছে তা পূরণ করবো। ১:হজ্ব প্রকল্প ২: মেডিকেল কলেজ এন্ড হাসপাতাল ৩: বেসরকারি বিশ্ববিদ্যালয়, এগুলো সব আপনাদেরকে উপহার দিব।

আর এগুলো যদি আমি করতে পারি, তাহলে আমাদের প্রকল্পের যারা সদস্য আছেন তাদের ছেলে মেয়ে মেডিকেল কলেজ বা বিশ্ববিদ্যালয় পড়বে তাদের জন্য বিশেষ সুযোগ সুবিধা থাকবে। এছাড়াও প্রকল্পের যারা সদস্য থাকবে হজ্ব করতে চাইলে তাদের জন্য বিশেষ সুযোগ সুবিধাও থাকবে।