পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় রিয়াজ বৈদ্য (৩০) এর বিরুদ্ধে বিয়ের প্রলোভন দেখিয়ে চলতি দাখিল পরীক্ষার্থী এক ছাত্রী (১৫) কে ধর্ষণ করার অভিযোগ উঠেছে।
লম্পট রিয়াজ ধর্ষণের সময় আপত্তিকর ভিডিও চিত্র মোবাইলে ধারণ করে ওই আপত্তিকর ভিডিও মোবাইলের ম্যাসেঞ্জারের মাধ্যমে ছড়িয়ে দেয়ায় এলাকায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। এ ঘটনা ফাঁস হলে দাখিল পরীক্ষার্থী লোকলজ্জায় দুটি পরীক্ষার পর পরীক্ষা দেয়া বন্ধ করে দিয়েছে।
স্থানীয়রা জানান, উপজেলার চালিতাবুনিয়া গ্রামের কাঠমিস্ত্রী হানিফ বৈদ্যর বখাটে পুত্র রিয়াজ বৈদ্য অতিসম্প্রতি একই এলাকার সৌদি প্রবাসীর মেয়ে দাখিল পরীক্ষার্থীকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করে। এ সময় বখাটে রিয়াজ ধর্ষণের ভিডিও চিএ নিজের মোবাইলে ধারণ করে ওই আপত্তিকর ভিডিওটি বিভিন্ন মোবাইলের ম্যাসেঞ্জারে ছড়িয়ে দেয়। বিষয়টি এলাকায় জানাজানি হওয়ার পর দাখিল পরীক্ষার্থী পরীক্ষা বন্ধ করে দেয় এবং তাকে পাওয়া যাচ্ছে না।
এদিকে স্থানীয় একটি মহল ওই বখাটের কাছ থেকে মোটা অংকের টাকা নিয়ে নিয়ে ঘটনাটি ধামাচাপা ও ভিন্নখাতে প্রবাহিত করার চেষ্টা করছে।অপরদিকে ওই আপত্তিকর ভিডিও বিভিন্ন ম্যাসেঞ্জারে ছড়িয়ে পড়লে বখাটে রিয়াজ গাঢাকা দেয়।
স্থানীয় চৌকিদার নিজাম বিষয়টি নিশ্চিত করে জানান, লম্পট রিয়াজ বখাটে প্রকৃতির। তার বিরুদ্ধে একাধিক নারী কেলেংঙ্কারীর অভিযোগ রয়েছে।
মঠবাড়িয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) এ জেড এম মাসুদুজ্জামান মিলু জানান, বিষয়টি অবহিত হওয়ার পর তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। ধর্ষণের শিকার ওই মেয়েটি ও তার পরিবারের কাউকেই না পাওয়ায় আইনানুগ ব্যবস্থা নেয়া যাচ্ছে না। ঘটনার পর অভিযুক্ত ওই বখাটে পলাতক রয়েছে।
