বাগেরহাটের কচুয়ায় পুলিশের বিশেষ অভিযানে ৯৪ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ ইমরান শেখ (২৪) নামে এক যুবককে আটক করা হয়েছে।
সোমবার (২৩ নভেম্বর) রাতে উপজেলার বয়ারসিংগা মোড় এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক ইমরান শেখ উপজেলার পাড় নওয়াপাড়া গ্রামের মৃত: মুজিবর শেখের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, আটকের সময় তার সঙ্গে থাকা নীল রঙের পলিথিনের জিপার ব্যাগ তল্লাশি করে ৯৪ পিস অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ বিষয়ে কচুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আল মামুন বলেন, সোমবার রাতে ৯৪ পিস ইয়াবাসহ একজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কচুয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। যার মামলা নম্বর-০৩।

মন্তব্য করুন