শনিবার (১৪ নভেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত গোয়াইনঘাটের ইমরান আহমদ বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। গোয়াইনঘাট উপজেলার মোট ৬টি কেন্দ্রে প্রায় ১ হাজার ৮০০ শিক্ষার্থী এ বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে।

পরীক্ষা চলাকালে দুপুর ১২টার দিকে গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রতন কুমার অধিকারী পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করেন। এ সময় তিনি বিদ্যালয়ের হলরুমগুলো ঘুরে দেখেন এবং পরীক্ষার সার্বিক পরিবেশ ও ব্যবস্থাপনা পর্যবেক্ষণ করেন।

পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থী, আগত অভিভাবক ও অতিথিদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান আয়োজক কর্তৃপক্ষ।

এদিকে পরীক্ষা কেন্দ্রের সার্বিক পরিবেশ ও ব্যবস্থাপনায় সন্তুষ্টি প্রকাশ করেছেন অভিভাবকরা। তাঁরা বলেন, সুশৃঙ্খল পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। শিক্ষার্থীদের জন্য সুন্দর ও উপযোগী পরিবেশ নিশ্চিত করা হয়েছে। এ ধরনের বৃত্তি পরীক্ষা শিক্ষার্থীদের মেধা বিকাশ, পড়াশোনার প্রতি আগ্রহ বৃদ্ধি এবং ভবিষ্যতে ভালো ফলাফল অর্জনে অনুপ্রেরণা জোগাবে।

আয়োজকরা জানান, শিক্ষার্থীদের মেধা ও প্রতিভা বিকাশের পাশাপাশি শিক্ষার প্রতি আগ্রহ বাড়ানো এবং মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করাই এ বৃত্তি পরীক্ষার মূল উদ্দেশ্য।