সিলেটের গোয়াইনঘাটে রাতারগুল সোহেল স্কয়ার রিসোর্টের ঘটনায় দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নয়জন আসামিকে গ্রেপ্তার করেছে গোয়াইনঘাট থানা পুলিশ।

বুধবার (১১ নভেম্বর) রাতে গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ওমর ফারুকের দিকনির্দেশনায় এসআই (নিরস্ত্র) গোলাম ফাত্তাহ মুর্শেদ চৌধুরীর নেতৃত্বে থানা পুলিশের একটি দল রাতভর বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতরা হলেন—ইমরান আহমদ (৩০), গোয়াইনঘাট সরকারি কলেজ ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক; মো. শাহীন আহমদ (৪৪), উপজেলা শ্রমিক লীগের সেক্রেটারি; আব্দুল করিম (৬৩), ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সেক্রেটারি; মো. ইসমাইল আহমদ ওরফে ইয়াছিন আরাফাত (২৩), পূর্ব জাফলং ইউনিয়ন ছাত্রলীগের সদস্য; আমির উদ্দিন (২৯), উপজেলা ছাত্রলীগের সহসভাপতি; ফারুক আহমদ (৪২), পশ্চিম জাফলং ইউনিয়ন যুবলীগের সদস্য ও ইউপি সদস্য; মস্তাক আহমদ (৩৮), উপজেলা তাঁতী লীগের সহসভাপতি; মঞ্জুর রহমান (৩২), উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক এবং লিটন সাওতাল (৪০), ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে গোয়াইনঘাট থানার মামলা নং-১১/৩৫০, তারিখ ১১ নভেম্বর ২০২৬, সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯ (সংশোধিত ২০১৩)-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। মামলাটির তদন্তে প্রাপ্ত আসামি হিসেবে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের পর আসামিদের যথাযথ আইনি প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে বলে পুলিশ জানিয়েছে।