রাজধানীর পুরান ঢাকার চকবাজারে মনসুর খান প্লাজায় লাগা ভয়াবহ আগুন প্রায় ১২ ঘণ্টা পর নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। আগুন নেভাতে কাজ করেছে সংস্থাটির ১০টি ইউনিট।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ৫টা ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। এর আগে সোমবার (১২ অক্টোবর) বিকেল ৫টা ৪ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিসের সদরদপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম জানান, দীর্ঘ প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। আগুনে ভবনটির ছয়তলায় থাকা সব মালামাল পুড়ে গেছে। আগুন নেভানোর সময় ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েন ফায়ার সার্ভিসের দুই কর্মী।
ফায়ার সার্ভিস জানায়, পুরান ঢাকার সরু সড়ক এবং ভবনের কাঠামোগত জটিলতার কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয়েছে কর্মীদের। জীবনের ঝুঁকি নিয়ে আগুন নেভানোর কাজ করেন তারা।

মন্তব্য করুন