লালমনিরহাটের ৩টি আসনের সব কটিতেই বিএনপি’র প্রার্থীরা বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তিনটি আসনেই জামায়াতের প্রার্থীরা তাদের নিকটতম প্রার্থী হয়েছেন।

‎বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে রির্টানিং কর্মকর্তার কার্যালয় থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
‎
‎প্রাপ্ত ফলাফলে জানা গেছে, লালমনিরহাট ১ (হাতীবান্ধা পাটগ্রাম) আসনে ১ লক্ষ ৩৮ হাজার ৬৮৬ ভোট পেয়ে ধানের শীষের প্রার্থী ব্যারিস্টার হাসান রাজিব প্রধান বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রার্থী জামায়াতের আনোয়ারুল ইসলাম রাজু দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ১ লক্ষ ২৯ হাজার ৫৭২ ভোট।
‎-
‎লালমনিরহাট ২ (আদিতমারী কালীগঞ্জ) আসনে বিএনপি প্রার্থী রোকন উদ্দিন বাবুল ১ লক্ষ ২৩ হাজার ৯৪৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম জামায়াত প্রার্থী অ্যাডভোকেট ফিরোজ হায়দার লাভলু দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ১ লক্ষ ১৭ হাজার ২৫২ ভোট।
‎
‎লালমনিরহাট ৩ (সদর) আসনে বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু ‎১ লক্ষ ৩৯ হাজার ৬৫১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। দাঁড়িপাল্লা প্রতীকে ৫৬ হাজার ২৪৪ ভোট পেয়ে তার নিকটতম প্রার্থী হয়েছেন জামায়াত প্রার্থী অ্যাডভোকেট আবু তাহের।