আবারও নতুন নাটকে একসঙ্গে অভিনয় করেছেন দেশের দুই বরেণ্য অভিনয়শিল্পী আবুল হায়াত ও ডলি জহুর। ‘আহারে জীবন’ শিরোনামের নাটকটি পরিচালনা করেছেন চয়নিকা চৌধুরী। এর চিত্রনাট্য লিখেছেন শফিকুর রহমান শান্তনু।
নাটকটির শুটিং ইতোমধ্যে শেষ হয়েছে। এতে আরও অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ ও সুনেরাহ বিনতে কামাল।
নির্মাতা চয়নিকা চৌধুরী বলেন, আবুল হায়াত ও ডলি জহুর তাঁর পরিচালনায় বহু নাটকে অভিনয় করেছেন। তাঁদের উপস্থিতি দর্শকের প্রত্যাশা বাড়িয়ে দেয়।
আবুল হায়াতও নির্মাতার কাজের প্রশংসা করে জানান, নাটকটির গল্প সুন্দর এবং দর্শকদের ভালো লাগবে বলে তাঁর আশা। ডলি জহুরও সহশিল্পী ও নির্মাতার সঙ্গে কাজের অভিজ্ঞতা নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন।
নির্মাতা জানিয়েছেন, শিগগিরই ‘আহারে জীবন’ নাটকটি রঙ্গন এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হবে।

মন্তব্য করুন