‘বাল্যবিবাহের বিরুদ্ধে গণসচেতনতা সৃষ্টি ও বাল্যবিবাহ প্রতিরোধে শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করার লক্ষ্যে কাজিপুরে বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ে বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান ২০২৬ অনুষ্ঠিত হয়েছে।১০ জানুয়ারি গণ উন্নয়ন কেন্দ্র (Guk) এর আয়োজনে বিকেলে উপজেলার গান্ধাইল বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়।
বাল্যবিবাহ বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান বিচারক ও মডারেটর হিসেবে বক্তব্য রাখেন এবং পুরস্কার বিতরণ করেন কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোস্তাফিজুর রহমান । অনুষ্ঠানে বিচারক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ ছাকমান আলী,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা চিত্রা রানী সাহা। এ সময় উপস্থিত ছিলেন গান্ধাইল বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম,মেঘাই ইউসুফ উদ্দিন ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মোঃ মোতাহার হোসেন ও সহকারি শিক্ষক মোঃ শফিকুল ইসলাম সহ অন্যান্য শিক্ষক মন্ডলী ও শিক্ষার্থীবৃন্দ,। বিতর্ক প্রতিযোগিতায় বিষয় ছিল” বাল্য বিবাহ প্রতিরোধে পরিবার নয়,সমাজের ভূমিকাই মূখ্য “।উক্ত প্রতিযোগিতায় চ্যাম্পিয়ান হয়েছে পক্ষ দল গান্ধাইল বালিকা উচ্চ বিদ্যালয় এবং রানারআপ হয়েছে বিপক্ষ দল মেঘাই ইউসুফ উদ্দিন ইসলামিয়া উচ্চ বিদ্যালয় । শ্রেষ্ঠ বক্তা গান্ধাইল বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী মোছাঃ ফাতেমাতুজ্জোহরা।
পরে অতিথি বৃন্দ বিতর্ক প্রতিযোগিতার পুরস্কার তুলে দেন।অনুষ্ঠানটি সমন্বয় করেন গণ উন্নয়ন কেন্দ্রের প্রজেক্ট অফিসার মুশকুর রহমান। সঞ্চালনা করেন অত্র প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক শাহ আলম।
