জয়পুরহাটের পাঁচবিবিতে রকমারি হাউজের উদ্বোধন করা হয়েছে। রবিবার বিকেল ৫ টায় পাঁচবিবি-কামদিয়া সড়কের সোনালী ব্যাংকের পূর্ব পাশে দানেজপুর এলাকায় ফিতা কেটে পাঁচবিবি রকমারি হাউজের উদ্বোধন করেন শিরট্রি কলেজের সাবেক অধ্যক্ষ মো: মোখলেছুর রহমান।

এসময় সেখানে পাঁচবিবি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ মো: জহুরুল ইসলাম সরকার, সড়াইল কলেজের ইন্টট্রাক্টর মাহবুব আলম জামিল, পাঁচবিবি মহিলা কলেজের সরকারী অধ্যাপক জাকির হোসেন, পাঁচবিবি বি, এম, আই কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সেলিনা আক্তার চৌধুরী ও মহিলা কলেজের সহকারী অধ্যাপক মোছা: কামরুন নাহারসহ অকেকে।

এর আগে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। পরে ফিতা কেটে রকমারি হাউজের উদ্বোধন করা হয়। রকমারি হাউজে শাড়ী, থ্রী পি, টু পিচ, ওয়ান পিচ, পাঞ্জাবী, শার্ট, টি শার্ট, গেঞ্জিসহ বিভিন্ন প্রকার উপহার সামগ্রী ও অনলাইন পণ্য সুলভ মূল্যে পাওয়া যাবে।