চন্দনাইশ সিভিল সোসাইটি (সিসিএস)-এর উদ্যোগে সংগঠনের নিয়মিত প্রকাশনা ম্যাগাজিন “ত্রৈমাসিক চন্দনাইশ”-এর মোড়ক উন্মোচন অনুষ্ঠান এবং চন্দনাইশের আগামীর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সংগঠনের কর্মপন্থা ও ভূমিকা নির্ধারণ বিষয়ক এক গুরুত্বপূর্ণ কার্যকরী সভা অনুষ্ঠিত হয়েছে।

গত শনিবার সন্ধ্যা ৭টায় আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন চন্দনাইশ সিভিল সোসাইটির আহ্বায়ক আরিফ মাহমুদ। সভায় উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ম আহ্বায়ক মহিউদ্দীন কাদের, সদস্য সচিব জমির উদ্দীন এবং কোষাধ্যক্ষ ও মুখপাত্র তানভীর আহমদ সিদ্দীকি।

এছাড়াও আহ্বায়ক কমিটির সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাইফুউদ্দীন হিরু, মো. এনামুল হক, এনায়েত উল্লাহ, খান আইয়ুব, সালাহ উদ্দীন, মোহাম্মদ আলমগির, এহেসানুল হক রাফি, মো. সাঈদসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সভায় “ত্রৈমাসিক চন্দনাইশ” ম্যাগাজিনটির উদ্দেশ্য, কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চন্দনাইশের সার্বিক উন্নয়ন, নাগরিক সচেতনতা বৃদ্ধি এবং গণতান্ত্রিক পরিবেশ সুদৃঢ় রাখতে চন্দনাইশ সিভিল সোসাইটির করণীয় ও দায়িত্ব নিয়ে ফলপ্রসূ মতবিনিময় অনুষ্ঠিত হয়।

সভা শেষে উপস্থিত নেতৃবৃন্দ সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার পাশাপাশি সমাজের ইতিবাচক পরিবর্তনে সক্রিয় ও গঠনমূলক ভূমিকা পালনের প্রত্যয় ব্যক্ত করেন।