দীর্ঘ ১৬ বছর পর আজ থেকে শুরু হয়েছে অষ্টম শ্রেণির জুনিয়র বৃত্তি পরীক্ষা।সারাদেশের ন্যায় সিরাজগঞ্জের কাজিপুরে ইবতেদায়ী ৫ম, দাখিল ৮ম ও নিম্ন মাধ্যমিক জু’নিয়র বৃত্তি পরীক্ষা ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
২৮ ডিসেম্বর রবিবার সকাল ১০ টায় উপজেলার কাজিপুর আলহাজ্ব মঞ্জিল উদ্দিন সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও চারসিংড়াবাড়ি – সিংড়াবাড়ি দাখিল মাদ্রাসায় (৫ম শ্রেণির) অনুষ্ঠিত হয়। এতে অংশ নেয় উপজেলা মাধ্যমিক বিদ্যালয়ের ৪৮৬ জন,৫ম ইবতেদায়ী ৪৪ জন এবং মাদ্রাসা ৮ম শ্রেণির ২৬ জন শিক্ষার্থীবৃন্দ। তথ্যটি নিশ্চিত করেছেন কাজিপুর উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপার ভাইজার আতিকুর রহমান।
কেন্দ্র গুলো পরিদর্শন করেন কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার মো. মোস্তাফিজুর রহমান।
সকাল ১০টা থেকে পরীক্ষার সব নিয়ম মেনে আনুষ্ঠানিকভাবে শুরু হয় পরীক্ষা। পরীক্ষা শুরুর পরপরই কেন্দ্র পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। এসময় কেন্দ্র ঘুরে পরীক্ষার হলে নিরবতা, শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা সরেজমিন পর্যবেক্ষণ করেন।
পরীক্ষার সার্বিক অবস্থা জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোস্তাফিজুর রহমান বলেন, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা গ্রহনে প্রশাসনের পক্ষ থেকে সবধরনের ব্যবস্থা নেয়া হয়েছে। সুন্দর পরিবেশে পরীক্ষা হচ্ছে। প্রশ্নপত্র ফাঁস রোধে উপজেলা প্রশাসনের কঠোর নজরদারি রয়েছে ।
তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে ফেসবুকে পোস্টে লিখেছেন, প্রচণ্ড শীত যেমন তোমাদের এই অগ্রযাত্রায় বাঁধা হতে পাড়েনি, ঠিক তেমনি ভবিষ্যৎ জীবনেও তোমরা সকল প্রতিবন্ধকতাকে পরাজিত করে সামনে এগিয়ে যাবেএই শুভকামনা রইলো।
