চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর-এ বিপুল পরিমাণ অবৈধ সিগারেট জব্দ করেছে কাস্টমস কর্তৃপক্ষ। সোমবার রাতে দুবাই ও শারজাহ থেকে আগত যাত্রীদের লাগেজ তল্লাশি চালিয়ে প্রায় ৩০ লাখ টাকা মূল্যের ‘মনড’ ব্র্যান্ডের সিগারেট উদ্ধার করা হয়।
কাস্টমস সূত্রে জানা যায়, মোট ১ হাজার ৫১৪ কার্টন সিগারেট বিমানবন্দরে আনা হয়। এর মধ্যে দুবাই থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট বিএস-৩৪৪-এর চার যাত্রীর কাছ থেকে ৫২৫ কার্টন সিগারেট মালিকবিহীন অবস্থায় জব্দ করা হয়।
আটক যাত্রীরা হলেন— মিজানুর রহমান, মো. রেদোয়ান, রেজাউল করিম ও সালাউদ্দিন।
কাস্টমস কর্মকর্তারা জানান, জব্দকৃত সিগারেটের চালানটি ডিটেনশন মেমো (ডিএম) মূলে কাস্টমস হাউস, চট্টগ্রামের গুদামে সংরক্ষণ করা হয়েছে। এ ঘটনায় কাস্টমস আইনের আওতায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
